আপনার সন্তানের বয়স যদি ৫ বছরের উপরে হয় তবে এই পোস্ট টি আপনার জন্য 🙂 আর যদি বিয়েই না করে থাকেন তাইলে পড়ার দরকার নাই 😛
এই kids smart watch (পড়ুন হাত ঘড়ি যেটাতে সিম লাগানো যায়) যেটা কিনা ইর্মাজেন্সি মুর্হুতে আপনার সন্তান ও আপনাকে কি পরিমাণ সাপোর্ট দিবে তা আপনি চিন্তাও করতে পারবেন না।
মনে করুনঃ ফুল ফ্যামেলি নিয়ে কোন জেলায় ঘুরতে গেলেন। বাস-স্ট্যান্ডে অনেক ভিড়। হঠাত ভিড়ের মধ্যে আপনার হাত থেকে আপনার সন্তানের হাতটা ছুটে গেলো, আপনার আপনার মাথা নষ্ট যে এখন কি করবেন ??? অব্যশই প্যানিক হবেন যেটা স্বাভাবিক , আর এইদিন ওদিক ছুটাছটি করবেন।
এখন যদি আপনার সন্তানের হাতে এই ঘড়িটি থাকত তবে কিন্তু আপনার টেনশন কিছুটা হলেও কম হতো , তাই না ? জাস্ট একটা ফোন কল আর খুব সহজেই কথা বলে নিজের মনকে সান্ত্বনা নিতেন যে , আলহামদুলিল্লাহ আমার ছেলে/মেয়ে তো ঠিক আছে।
তারপর ধীরে সুস্থে কোন প্যান করে আপনার সন্তানকে আবার নিজের কাছে ফিরিয়ে আনতেন।
অথবা, আপনার ক্লাস ৭ এ স্কুলে পড়ুয়া মেয়ে, স্কুল বা কোচিং থেকে বাসায় ফিরছে। রাস্তায় কোন বখাটে ডিস্টার্ব করলো সাথে কেউ নাই এবার ভাবুন তো তার অবস্থা ?
ভাবছেন মেয়ের সাথে মোবাইল ফোন দিবেন,এই ওয়াচ দেয়ার কি দরকার ? এই দামে তো মোবাইলই পাওয়া যায় !
না মোবাইল এ কিন্তু আরও বিরাট বড় সম্যসা ,হ্যাঁ আপনি যেটা ভাবছেন সেটাই ।মোবাইল দেয়া যাবেইইই না, কোন মতেই না।কিন্তু যদি একটি smart watch তার হাতে থাকে তবে আপনি নাম্বার ওয়াইট লিস্ট করে রাখতে পারবেন যে কোন কোন নাম্বার থেকে কল আসবে, তো নির্দিস্ট নাম্বার ছাড়া কোন কল ঢুকবেই না।
আর ইর্মাজেন্সি সিচুয়েশনে জাস্ট SOS বাটনটি ৪ সেকেন্ড প্রেস করে ধরে রাখলেই আপনার প্রাইমারি নাম্বারে সাথে সাথে কল চলে আসবে, এমনকি এ্যাপে নোটিফিকেশন সহ।
এখন ভেবে দেখন যে কি করবেন? দেশের যা পরিস্থিতি এখন এই kids Smart Watch হচ্ছে একটা Must Needed safety watch.
বাজারে এখন ৩ টি ক্যাটাগরির প্রাইজের ওয়াচ পাওয়া যাচ্ছে, চলুন এখন এদের ফিচার সম্পকে জেনে নেই । বুঝার সাথে আমরা লো,মিডিয়াম, হাই প্রাইজ সেট করছি দামের মাধ্যমে
- লোঃ ১০০০ থেকে ১৪০০ টাকা
- মিডিয়ামঃ ১৬০০ থেকে ২৪০০ টাকা
- হাইঃ ২৮০০ থেকে শুরু
লো ইন্ড: এই স্যগ্মেন্টের পপুলার একটা কিডস স্মার্ট ওয়াচ হছে Smart C002 & C005


সুবিধাঃ
- SOS calling
- LBS Tracking (Only SeTracker App)
- 2-way audio call
- Sim Support
- Micro voice chat
অসুবিধাঃ
- No waterproof
- Insert the SIM by opening the back cover
- low battery life
- usb charging
- ২৪ টাইম ফরম্যাট , AM /PM নেই
এই ঘড়িটি দুইটা এ্যাপ সাপোর্ট করে( Dowear & Setracker) শুধু ভিন্নতা হচ্ছে seTracker ভার্শনে একটু ফিচার বেশি আর Dowear এ কম কিন্তু ইমার্জেন্সিতে সন্তান চাইলে দুইটাতে আপনার সাথে ফোন কলের মাধ্যমে যোগাওঁ করতে পারবে , এ ওয়াচ সম্পর্কে বিস্তারিত জানতে বা অর্ডার করতে নিচের বাঁটনে ক্লিক করুন
মিড বাজেটের কিং হচ্ছে Z6F আর TD45 kids smart watch






TD45 ঘড়িটি সচারোচর কেউই বেশি একটা সেল করে না আর কারণ এটির অর্জিনাল প্রাইজ হচ্ছে ২৯০০ টাকা যা কিনা আসলে হাই ইন্ড প্রাইজিং ক্যাটাগরিতে পরে কিন্তু হকার ভাই দিচ্ছে মাত্র ২৩৯০ টাকায় সেই সাথে ৬ মাসের ওয়ারেন্টি।তাই আমরা এটিকে মিড বাজেটের লিস্টে রেখেছি যদিও এই অফার খুব সীমিত সময়ের জন্য। এই ঘড়িটি অপারেট করার জন্য seTracker এ্যাপ ব্যবহার করতে হবে এবং যত সেটিংস আছে সব এ্যাপ থেকেই কন্টোল করা যাবে। ঘড়িটির বিল্ড কোয়ালিটি অনেক শক্ত পোক্ত যা কিনা সহয়যে ভাঙ্গবে না আর লুকের কথা নাই বলি একদম দেখতে বড়দের ওয়াচের মতন তাই চাইলে আপনার বয়ক্স বাবা মাকেও গিফট করতে পারেন। লো আর মিড রেঞ্জের যত ঘড়ি আছে তার মধ্যে এই ঘড়িটির স্ট্রাপ / বেল্ট সবচেয়ে সফট যা কিনা হাতে পরলে একটা সফট ফিল হয়, অন্য মডেলের গুলো একটু হার্ড যার কারনে একটু আনইজি ফিল হয়।
সুবিধাঃ
- SOS calling
- 2-way audio call
- Sim Support
- Sound guardian
- Micro voice chat
- 100% Waterproof (ip67 rating)
- Easy sim setup by side
- Magnatic Charger cable
- AM/PM time format
অসুবিধাঃ
- LBS Tracking
এ ওয়াচ সম্পর্কে বিস্তারিত জানতে বা অর্ডার করতে নিচের বাঁটনে ক্লিক করুন
Z6F আর C002 দেখতে প্রায়ত সেইম কিন্তু Z6F এর বিল্ড কোয়ালিটি অনেকটাই ভালো আর এটা হচ্ছে ফুল ওয়াটারপ্রুফ সেই সাথে এটিতে রয়েছে ম্যাগনেটিক চার্জার তাই সহজেই চার্জ দেয়া যাবে। এছাড়াও রয়েছে SOS calling ,LBS location tracking , voice chat. সেলার ভেদে এই ঘড়িটিওর দাম ১৬০০ থেকে ১৯০০ টাকার মধ্যেই উঠা নামা করে এবং সাথে ৩ মাসের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে। মজার ব্যাপার হচ্ছে অনেকেই মনে করে যে Z6F অর্জিনাল আর C002 নকল কিন্তু আসলে বিষয় টা মোটেও সঠিক না, দেখতে এক হলে দামের একটা বিস্তার তফাত রয়েছে এবইং ফিচারেও ভিন্নতা আছে।
হাই বাজেট রেঞ্জের বাচ্চাদের ওয়াচ




Smartberry C12
Smartberry C12 মডেলের ওয়াচটিতে কিন্তু GPS ট্র্যাকিং খুব ভালোভাবে কাজ করে ( মাঝে মধ্যে একটু ভুল ভাল লোকেশন দেখায় সেটাও আবার এ্যাপের “পজিশন” বাঁটনে ক্লিক করলে ঠিক হয়ে যায় ) যদিও অটো ট্র্যাকিং সব সময় অন্য রাখলে চার্জ বেশি যায় , ধরেন ১৮ ঘণ্টা এছাড়া যদি ম্যানুয়ালি ট্র্যাকিং করেন তবে অনায়েসে 2/3 দিন ব্যাক আপ পাওয়া যাবে। আমরা বাংলালিংক সিম দিয়ে ট্রাই করেছি এবং “ইটস ওয়াকিং ওয়েল”
আবার ভিডিও কলের মাধ্যমে আপনি চাইলে ডাইরেক্ট কাণেক্টেড থাকতে পারবেন সেই ক্ষেত্রে ঘড়ির সিমে ইন্টারনেট প্যাকেজ থাকলে ভালো হয় , না হয় ” পে পার ইউজেস” দিয়ে টাকা কেটে যাবে সিম থেকে এবং স্পীড একটু স্লো হবে।


Wonlex KT12 kids smart watch
Wonlex KT12 শুধু একটি ঘড়ি নয়; বরং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা ও অভিভাবকদের মানসিক শান্তি দেওয়ার জন্য একটি সম্পূর্ণ স্মার্ট সমাধান। আধুনিক প্রযুক্তি ও শিশু-বান্ধব ডিজাইনের সমন্বয়ে তৈরি এই স্মার্ট ওয়াচটি আপনার সন্তানের দৈনন্দিন সঙ্গী হতে পারে।
এতে রয়েছে 4G সিম সাপোর্টেড কলিং ও ভিডিও কল সুবিধা, যার মাধ্যমে বাবা-মা খুব সহজেই সন্তানের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে পারবেন। এছাড়া জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য রয়েছে SOS বাটন যা দিয়ে বাচ্চারা এক ক্লিকেই সাহায্যের জন্য ফোন করতে পারবে। Real-time GPS লোকেশন ট্র্যাকিং ফিচারের মাধ্যমে আপনি যেকোনো সময় আপনার সন্তানের অবস্থান জানতে পারবেন।
ডিজাইনের দিক থেকেও এটি শিশুদের জন্য বেশ উপযোগী।IP67 ওয়াটারপ্রুফ রেটিং থাকায় বৃষ্টি, হাত ধোয়ার সময়ও কোনো চিন্তা নেই। পাশাপাশি স্টাইলিশ, হালকা কিন্তু মজবুত বিল্ড কোয়ালিটির কারণে এটি শিশুদের দৈনন্দিন ব্যবহারের জন্য একদম উপযুক্ত।
সত্যি কথা বলতে আমাদের এখনো বেশি একটা হাই বাজেটের ঘড়ি গুলো রিভিউ করা হয় নি তাই ডিটেইলস লিখতে চাচ্ছি না। আমরা রিভিউ ইউনিটের জন্য কাজ করছি তাই আশা করছি খুব শীঘ্রই এই স্যাগমেন্ট নিয়ে লিখা হবে।
